এফএনএস স্পোর্টস: আর্জেন্টিনার মূল স্ট্রাইকার হিসেবে কাতার বিশ্বকাপে গিয়েছিলেন লাওতারো মার্টিনেজ। তবে অবিশ্বাস্য হলেও সত্য যে, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেও মার্টিনেজের কোনো গোল নেই। নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে তার দুটি গোল বাতিল হয়েছে অফসাইডের জন্য, দুটিই ভিএআর চেক করার পরে অফসাইড হিসেবে রায় দেন রেফারি। ভিএরআরের জন্য ফুটবল খেলার মজা নষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন এই আর্জেন্টাইন তারকা। বিশ্বকাপ শেষে ইন্টার মিলানের হয়ে এরইমধ্যে মাঠে নেমেছেন লাওতারো, পেয়েছেন গোলও। তবে সম্প্রতি সিরি আ’তে মনজার বিপক্ষে ইন্টার মিলানের একটি গোল বাতিল করেন রেফারি। যে ফাউলের জন্য গোলটি বাতিল করা হয়েছিল, রিপ্লেতে দেখা যায় আদতে সেটি ফাউলই ছিলো না। এটি নিয়েই ক্ষোভ লাউতারোর, ‘আপনি যদি ভিএআর ঠিকমতো ব্যবহারই না করতে পারেন, তাহলে এটি রাখার কোনো মানে হয় না। আমি শুরু থেকেই এর বিপক্ষে ছিলাম, এখনো তাই। চার-পাঁচ বছর ধরে এই প্রযুক্তি ব্যবহার করার পরেও যদি ভুল হয়, তাহলে এটি বাদ দিয়ে দেওয়াই ভালো।’ লাওতারো আরো বলেন, ‘ভিএআর সব মজা এবং উত্তেজনা নষ্ট করে দেয়। আমরা জিততে পারিনি বলে নয়, আমি সবসময়ই এটি এড়িয়ে যেতে চেয়েছি। আমার মনে হয় না খুব বেশি মানুষ এই প্রযুক্তি চেয়েছিল।’
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
