এফএনএস বিনোদন: বরাবরই স্পষ্টবাদী বলিউড অভিনেত্রী হিনা খান। যে কোনো বিষয়ে স্পষ্ট মতামত রাখতেই পছন্দ করেন। এবার তিনি মুখ খুললেন বাংলাদেশ নিয়ে। ‘অল আইজ অন হিন্দুজ ইন বাংলাদেশ’-এই ছবি শেয়ার করে অনেকেই ইতোমধ্যে প্রতিবাদ জানাচ্ছেন সমাজমাধ্যমে। সেই তালিকায় রয়েছেন হিনাও। এর সঙ্গে নিজে একটি পোস্টও লিখেছেন অভিনেত্রী। হিনা খান লেখেন, “যে কোনো নিরীহ মানুষের মৃত্যুই আসলে মানবতার মৃত্যু। যে কোনো ধর্ম, জাঁতি ও দেশের জন্যই এটা প্রযোজ্য। কোনো সম্প্রদায়কেই যেন এই সাংঘাতিক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে না হয়। যেটা ভুল, সেটাকে ভুলই বলব।” হিনা মনে করেন, যে কোনো দেশেই সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া একটি মৌলিক বিষয়। তিনি আরও বলেন, “সারা বিশ্বে যে সমস্ত মানুষ অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের প্রত্যেকের জন্যই আমি সমব্যথী। আমি মানবতাকেই সবার আগে রাখি। প্রার্থনা করুন, বাংলাদেশে হিন্দু-সহ অন্য সংখ্যালঘুরা যাতে নিরাপদে থাকেন। মানবিকতা বজায় রাখুন।” উল্লেখ্য, স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন হিনা খান। ক্যানসারের তৃতীয় পর্যায়ে ধরা পড়েছে তার। আক্রান্ত হওয়ার পরে তিনি কেমো নেওয়ার অভিজ্ঞতাও ভাগ করেছেন সমাজমাধ্যমে। অসুস্থতার মধ্যেও কাজ থামিয়ে রাখেননি তিনি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
