নিজস্ব প্রতিনিধি : জাতীয় পর্যায়ে বাউল ফকির নিরাপত্তা আইন প্রনয়ন, একতারাকে জাতীয় বাদ্যযন্ত্র মর্যাদা প্রদানসহ ৬ দফা দাবিতে ও সম্প্রতি পাবনার লালন বঙ্গবন্ধু ভাবাশ্রমে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানব বন্ধন করেছেন বাউল শিল্পিরা। গতকাল সকালে পাবনা প্রেসক্লাবের সামনে বাউল ফকির সাধক ও মুক্তমনা সাংস্কৃতিক কর্মীদের সমন্বয়ে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এ পর্যায়ে বক্তারা সম্প্রতি বাউল নিপিড়নের প্রতিবাদে ও সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে এ মানব বন্ধন কর্মসূচী পালন করে। এ সময় বক্তারা বলেন জাতীয় পর্যায়ে বাউল নিরাপত্তা আইন প্রনয়ণ, প্রতিটি জেলা উপজেলা ভিত্তিক বাউল চত্বর বা মুক্ত চত্বর প্রতিষ্ঠা, শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরে বিজ্ঞান ভিত্তিক যৌক্তিক উদার মানবতাবাদী ও সম্পৃতিমূলক অসাম্প্রদায়িক শিক্ষার ব্যবস্থা, দোল পূর্ণিমা জাতীয় বাউল দিবস, একতারাকে জাতীয় বাদ্যযন্ত্র করাসহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যন্ত্র সংগীতের মাধ্যমে স্বসম্মানে জাতীয় সংগীত পরিবেশন করতে হবে। কুলনাশা বাউল সঙ্গ আয়োজিত ও বাউল রাজিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে আরও বক্তব্য দেন লালন বঙ্গবন্ধু ভাবাশ্রমের প্রতিষ্ঠাতা আব্দুস সাত্তার, মন্টু সাধু, মোসলেম হাজী, আসলাম শাহ, রহিম শাহ, মাসুদ বাউল, ইসমাইল, রুবেল, কানন, মামুন, মুসা, আসাদ প্রমূখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের হাতে বাউল শিল্পীদের পক্ষে স্মারকলিপি তুলে দেন কুলনাশা বাউল সঙ্গের পরিচালক রাজিব বাউলসহ বাউল শিল্পীবৃন্দ। অসংখ্য বাউল ও ফকির এ কর্মসুচিতে অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
