স্টাফ রিপোর্টার : নবাগত পুলিশ সুপার মো. আ. আহাদ বিপিএম, পিপিএম (বার) বলেছেন, প্রত্যেক পুলিশ সদস্য মহান মুৃক্তিযুদ্ধের চেতনাকে আত্মায় ধারন করে সুশাসন প্রতিষ্ঠা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাননাীয় প্রধানমন্ত্রী যে রূপকল্প বাস্তবায়নে কাজ করে চলেছেন তার স্বপ্ন সারথি হিসেবে নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নিজ নিজ পরিসর থেকে দায়িত্ববোধ এবং দায়বদ্ধতা নিয়ে কাজ করে যাবেন। মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদকে জিরো টলারেন্স ঘোষনা করে নবাগত পুলিশ সুপার বলেন, কোনো ধরনের অপরাধীকে ছাড় দেওয়া হবে না। অপরাধীর পরিচয় তিনি অপরাধী, সে যেই হোক না কেনো তাকে আইনের আওতায় আসতে হবে, এটাই মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা। আর এটি বাস্তবায়ন করতে যে কোনো ধরনের উদ্যোগে পিছপা হবে না পাবনা জেলা পুলিশ। বিগত দিনে জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ তাদের নানামূখী পদক্ষেপের কারনে মানুষের ভালোবাসা অর্জণে সামর্থ্য হয়েছেন, সেই ধারা অব্যাহত রাখতে হবে। আমি জানি এখানকার মানুষ অত্যন্ত সহজ সরল, তারা অপরাধকে ঘৃনা করে ও প্রশাসনকে সহযোগিতা করে থাকে। এই ধারা অব্যাহত রাখার মাধ্যমে সমাজকে মাদক ও অপরাধ নির্মূলে তারা পুলিশ প্রশাসনকে সহযোগিতা করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন নবাগত পুলিশ সুপার। তিনি অপরাধ ও অবক্ষয়মুক্ত সমাজ নির্মাণের চেষ্টার মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি উপযোগী পরিবেশ গড়ে তুলতে সাংবাদিকবৃন্দসহ সকল মহলের সহযোগিতা কামনা করেন। বলেন, এখানকার সাংবাদিকতার ্অতীত ঐতিহ্য রয়েছে, ভালো কাজের সাথে থেকে ভালোকে এগিয়ে দেবার মাধ্যমে সমাজকে আলোকিত করবার চেষ্টা রয়েছে এখানকার সাংবাদিকদের মাঝে। তিনি সাংবাদিকদেরকে ও সাংবাদিকদের মাধ্যমে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে তার কর্মকালীন সময়ে সকলের সহযোগিতা কামনা করেন। গতকাল সকালে নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের এই বৈঠকে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ও অতিরিক্ত পুলিশ সুপার মো: জিয়াউর রহমানসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
