এফএনএস আন্তর্জাতিক ডেস্ক: চিকিৎসা করানোর সামর্থ্য নেই, তাই অর্থের অভাবে নিজের কন্যা সন্তানকে জীবন্ত অবস্থায় মাটিতে পুঁতে দিলেন বাবা। মর্মান্তিক এবং বর্বর এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের সিন্ধ প্রদেশে। গত রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ। প্রতিবেদনে বলা হয়, ইতিমধ্যেই পাষণ্ড ওই পিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিজের অপরাধও স্বীকার করেছেন তিনি। জানিয়েছেন, শিশুটির চিকিৎসার জন্য প্রয়োজনীয় খরচ বহনের সক্ষমতা না থাকায় ১৫ দিন বয়সী মেয়েকে জীবন্ত দাফন করেছেন তিনি। এআরওয়াই নিউজ জানায়, অভিযুক্ত পিতার নাম তৈয়ব। ১৫ দিন বয়সি শিশুকন্যাকে হত্যার কথা পুলিশের কাছে নিজেই স্বীকার করে নেন অভিযুক্ত। তিনি জানান, সন্তানকে প্রথমে তিনি জীবন্ত অবস্থাতেই একটি বস্তায় ভরেছিলেন। তার পর মাটি খুঁড়ে সেই বস্তা পুঁতে দেন। পুলিশকে অভিযুক্ত পিতা আরও জানিয়েছেন, অর্থের অভাবে তাঁর নিজেরই পেট চলে না। সন্তানকে কোনো রকমে খাওয়ানোর বন্দোবস্ত করেছিলেন। কিন্তু হাসপাতাল থেকে জানানো হয়, ওই শিশুর চিকিৎসা প্রয়োজন। যাতে বেশ খানিকটা খরচ করতে হবে। এর পরেই শিশুটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেন তিনি। এদিকে পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে দেশটির আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছেন কর্তৃপক্ষ। আদালতের নির্দেশের পর নাবালক শিশুটির কবর উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
