আটঘরিয়া প্রতিনিধি : দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের তিনতলা ভিত বিশিষ্ট তিনতলা একাডেমিক ভবনের উদ্বোধন এবং চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উর্দ্ধমুখী সম্প্রসারণ ভবনের ভিত্তি পাথর স্থাপন করা হয়েছে। গতকাল রোববার সকালে কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ গালিব এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য তানভীর ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ ওসি আমিনুল ইসলাম, সহকারী প্রকৌশলী শাকিব রেজা। স্বাগত বক্তব্য দেন দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন। সভাপতিত্ব করেন দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মালেক। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মহিদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, প্রধান শিক্ষক বেলাল হোসেন খান, একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল, পৌর আওয়ামী লীগের আহবায়ক জাহিদুল ইসলাম মুকুল, দেবোত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিখিল কুমার সাহা, চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম, দেবোত্তর ডিগ্রী কলেজ শাখা ছাত্র লীগের সভাপতি মোশাররফ হোসেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
