২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, পাবনার প্যাথলজি বিভাগ নতুন ভাবে সাজানো হয়েছে। পূর্বে একটি কক্ষের মধ্যে প্যাথলজি বিভাগ ছিল। বর্তমানে সেটিকে আলাদা ভাবে কয়েকটি কক্ষে সুসজ্জিত করা হয়েছে। যার মধ্যে রয়েছে স্যা¤পল কালেকশন রুম, রিপোর্ট ডেলিভারি রুম এবং বায়োক্যামিকেল পরীক্ষার জন্য পৃথক ২ টি রুমের ব্যবস্থা করা হয়েছে যাতে প্রত্যেকটি পরীক্ষা আরোও নিখুঁত এবং দ্রুততার সাথে স¤পন্ন করা যায়। উল্লেখ্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পাবনা জেলার একমাত্র রেফারাল হাসপাতাল যেখানে প্রতিদিন বহিঃবিভাগ, অন্তঃবিভাগ, জরুরী বিভাগে প্রায় ৩ হাজার রোগীরা চিকিৎসা সেবা নিতে আসেন। এই প্রক্রিয়াকে আরোও বেগবান করার লক্ষ্যে অত্র হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ রফিকুল হাসান এর উদ্যোগে প্যাথলজি বিভাগটিকে সুসজ্জিত করা হয়েছে। উক্ত কাজটিতে সহযোগিতা করেন হাসপাতালের সিনিয়র চিকিৎসক সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। স্থানান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ সালেহ মুহাম্মদ আলী এবং প্রশাসনিক কর্মকর্তা ফরিদ উদ্দিন আহমেদ এবং প্রধান সহকারী কাম হিসাব রক্ষক সনোজিত কুমার দাস, প্যাথলজি বিভাগের ইনচার্জ জাহিদুল হক এবং স্থানান্তর অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন অত্র হাসপাতালের আরএমও ডাঃ জাহিদুল ইসলাম। ছবি ও ক্যাপশন- এস এম আলম
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
