শামীম হাসান মিলন : পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে বেতন বৈষম্য, অভিন্ন চাকরি বিধি ও চাকরি স্থায়ীকরণসহ বিভিন্ন দাবিতে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা-কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন অব্যাহত রেখেছেন। কর্মবিরতির ৬ষ্ঠ দিনে শনিবার (৬ জুলাই) চাটমোহরস্থ সমিতির প্রধান কার্যালয়ের সামনে প্রধান কার্যালয়, ৩টি জোনাল অফিস ও একটি সাব-জোনাল অফিস, এরিয়া অফিস ও অভিযোগকেন্দ্রে কর্মরত ৫ শতাধিক কর্মকর্তা কর্মচারী এ কর্মবিরতিতে যোগ দিয়েছেন। তারা ব্যানার ও ফেস্টুন নিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত চাটমোহরে সমিতির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান গ্রহণ করে প্রতিবাদ সভা করেছেন। পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম আইটি সামিরুল ইসলাম বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণসহ অভিন্ন চাকুরিবিধি বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি চলমান রয়েছে। গত ১ জুলাই থেকে কর্মসূচি শুরু হয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে। প্রতিবাদ সভায় বক্তব্য দেন, আটঘরিয়া অফিসের ডিজিএম মো. আশরাফুল হক, চাটমোহরস্থ সমিতির সদর দপ্তরের ডিজিএম (কারিগরি) মো. সুহেল আখতার, দাশুড়িয়া জোনাল অফিসের ডিজিএম মো. কামাল হোসেন, ভাঙ্গুড়া জোনাল অফিসের ডিজিএম মো. মোজাম্মেল হক, এজিএম আলহাজ উদ্দিন, এজিএম কুদরত-ই ইলাহী, ফরিদপুর সাব-জোনাল অফিসের এজিএম মো. মনির হোসেন, জুনিয়র ইঞ্জিনিয়ার মো. হাসানুজ্জামান, লাইন টেকনিশিয়ান আক্তার উদ্দিন, লাইনম্যান সাজেদুর রহমান, মিটার রিডার কাম ম্যাসেঞ্জার সাইফুল ইসলাম, লাইন টেকনিশিয়ান আবু তালেব, লাইন শ্রমিক সাদ আহমেদ প্রমুখ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
