স্টাফ রিপোর্টার : চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রতনপুর এলাকায় সিএনজি চালিত অটোরিক্সার ধাক্কায় আমজাদ হোসেন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত আমজাদ উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা গ্রামের মৃত জয়তন মন্ডলের ছেলে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে চাটমোহর-টেবুনিয়া সড়কের রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, আমজাদ হোসেন রতনপুর এলাকায় রাস্তা দিয়ে হেঁটে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় পাবনাগামী একটি সিএনজি চালিত অটোরিকশা তাকে পেছন থেকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সিএনজিটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
