স্টাফ রিপোর্টার : নিখোঁজের একদিন পর বাড়ির পাশের পরিত্যক্ত ভবনের জঙ্গলে মিললো জিহাদ হোসেন নামে এক শিশুর মরদেহ। গতকাল শনিবার সকালে ঈশ^রদীর দাশুড়িয়াস্থ তেতুলতলা নামক স্থানে একটি পরিতক্ত ভবনের জঙ্গলে থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিশু জিহাদ হোসেন উপজেলার মুর্শিদপুর গ্রামের প্রবাসি হাসেম আলীর ছেলে ও স্থানীয় একটি কিন্ডার গার্টেনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। জিহাদ হোসেনের বড় ভাই মোহাম্মদ শুভ বলেন, শুক্রবার (৫ জুলাই) বিকেল ৫টার দিকে তেঁতুলতলা পরিত্যক্ত খাদ্য গুদামের কাছে সহপাঠীদের সঙ্গে বৃষ্টিতে ভিজে খেলাধুলা করছিল জিহাদ। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর রাতে এলাকায় মাইকিং করা হয়। রাত ১২টার দিকে তেঁতুলতলা গোডাউনের ভেতরে জিহাদের হাফপ্যান্ট ও স্যান্ডেল পাওয়া যায়। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে গোডাউনের জঙ্গলের মধ্যে বিবস্ত্র অবস্থায় মরদেহ পাওয়া যায়। ঈশ^রদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, শুক্রবার রাতেই ওই শিশু নিখোঁজ হওয়ায় থানায় একটি জিডি করে তার পরিবার।মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
