স্টাফ রিপোর্টার : ৬৬২ বোতল ফেনসিডিল ও ১২ কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাবের অভিযানিক দল। একইসাথে জব্দ করেছে মাদক পরিবহনের জন্য ব্যবহার করা একটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান। র্যাব-১২ সদর কোম্পানি, সিরাজগঞ্জ এর আভিযানিক দল র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় একাধিক অস্থ্ায়ী চেকপোষ্ট স্থাপন করে বৃহস্পতিবার রাত দুটোর দিকে ‘সিরাজগঞ্জ জেলার সদর থানার ২নং বাগবাটি ইউনিয়নের ফুলকুচা এলাকায় রেজিস্ট্রেশন বিহীন একটি কাভার্ড ভ্যান হতে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১৫১ বোতল ফেনসিডিল ও “সরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার ঘুরকা বেলতলা বাজার এলাকায় ১টি ভুট্টা ভর্তি ট্রাক যার রেজিঃ নাম্বার ঢাকা মেট্রো-ট-২০-৪৪৭৬ হতে ৫১১ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এছাড়াও গতকাল ভোর সাড়ে চারটের দিকে ‘ঢাকা-বগুড়া মহাসড়কে বগুড়া জেলার শেরপুর থানার হাজীপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস হতে ১২ কেজি গাঁজা, সর্বমোট ৬৬২ বোতল ফেনসিডিল ও ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে ৫ আসামীকে গ্রেফতার করা হয়। ধৃতরা হলো কুষ্টিয়া জেলার খাজানগর (কাতলমারি) এলাকার বক্কার শেখের ছেলে মোজাহার শেখ (৩১), লালমনিরহাট জেলার আদিতমারী থানার মদনপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে আব্দুল মোনা (১৯), কুড়িগ্রাম জেলার কচুকাটা থানার কেদার খাঁ পাড়ার মৃত কামাল হোসেনের ছেলে আনিছুর রহমান (৩৫), একই জেলার ভুরঙ্গমারী থানার কাঠগিরি গ্রামের মঈন আলীর ছেলে নিজাম উদ্দিন (৪০) এবং একই জেলার একই থানার দক্ষিন বলদিয়া কুমারটারী গ্রামের তমছের আলীর ছেলে সাদ্দাম হোসেন (৩০)। মাদক ব্যবসায়ীদের সাথে থাকা মাদক কেনা বেঁচার কাজে ব্যবহৃত ৮ টি মোবাইল ফোন, নগদ ৬ হাজার ৮ শ ৯০ টাকা, ১টি ট্রাক এবং ১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
