নিজস্ব প্রতিনিধি : কলার হস্তান্তরের মধ্য দিয়ে রোটারী ক্লাব অব পাবনা নিউ সিটি এবং রোটার্যাক্ট ক্লাব অব পাবনা নিউ সিটি’র পূর্ব নির্ধারিত ২০২৪-২০২৫ বছরের প্রেসিডেন্ট হিসেবে যথাক্রমে রোটারিয়ান মোঃ পিয়ার হোসেন বান্না এবং রোটার্যাক্ট এবিএম সাইফুদ্দিন নয়নকে ২ জুলাই মঙ্গলবার বরণ করা হয়। কলার হস্তান্তর অনুষ্ঠানটি শহরের লতিফ টাওয়ারের কাশমেরী চাইনিজ রেষ্টুরেন্টের কনফারেন্স হল রুমে অনষ্ঠিত হয়। অনুষ্ঠানে রোটারি ক্লাবের বিদায়ী প্রেসিডেন্ট (২০২৩-২৪) বছরের রোটারিয়ান মোঃ জিল্লুর রহমান পিএইচএফ রোটারিয়ান মোঃ পিয়ার হোসেন বান্না পিএইচএফ-কে কলার হস্তান্তরের মধ্যদিয়ে নতুন প্রেসিডেন্ট (২০২৪-২৫) হিসেবে অভিষিক্ত করেন। একইভাবে রোটার্যাক্ট বিদায়ী প্রেসিডেন্ট মোঃ কাউসার হোসেন রোটার্যাক্ট এবিএম সাইফুদ্দিন নয়নকে কলার হস্তান্তরের মধ্যদিয়ে নতুন প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত করেন। রোটারি ক্লাবের কলার হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান পিপি মোঃ আবুল হোসেন পিএইচএফ এবং রোটার্যাক্ট ক্লাবের সভাপতিত্ব করেন রোটারিয়ান পিপি অচিন্ত কুমার ঘোষ পিএইচএফ। অনুষ্ঠান সঞ্চালন করেন রোটারিয়ান পিপি আবু মোঃ মোর্শেদ পিএইচএফ, সম্মিলিতভাবে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর রোটারি প্রত্যয় পাঠ করেন রোটারিয়ান পিপি ওয়ালিউল ইসলাম পিএইচএফ। সভাপতির স্বাগত বক্তব্যের পর বিদায়ী প্রেসিডেন্ট তার সংক্ষিপ্ত বক্তব্য শেষে নতুন প্রেসিডেন্টকে কলার হস্তান্তরের মধ্যদিয়ে তার ২০২৪-২৫ বছরের সভাপতির দায়িত্ব হস্তান্তর করেন এবং এসময় নতুন অভিষিক্ত প্রেসিডেন্ট তার অভিব্যক্তি ব্যক্ত করেন। সভাপতি কলার হস্তাস্তর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করলে নব অভিষিক্ত প্রেসিডেন্ট কল টু অর্ডারের মাধ্যমে তার নিয়মিত সাপ্তাহিক মিটিং শুরু করেন। বর্ষিয়ান রোটারিয়ান পিপি মহোদয়গণের জীবন ঘনিষ্ট বক্তব্যের মধ্য দিয়ে মিটিংটি প্রানবন্ত হয়ে উঠে। অনুষ্ঠানে রোটারী ক্লাব অব পাবনা নিউ সিটি এবং রোটার্যাক্ট ক্লাব অব পাবনা নিউ সিটির সকল পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সব দিক থেকে সাফল্য মন্ডিত করেন। সবশেষে নবাগত প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ পিয়ার হোসেন বান্না পিএইচএফ র্যাফেল ড্র-এর কার্যক্রম সম্পাদনের অনুমতি এবং সকল পর্যায়ের রোটারিয়ান, রোটার্যাক্ট ও অমন্ত্রিত অতিথিদের নৈশ ভোজের আমন্ত্রন জানিয়ে মিটিং-এর সমাপ্তি ঘোষনা করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
