স্টাফ রিপোর্টার : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মাদকবিরোধী অভিযানের সময় হামলার ঘটনা ঘটেছে শহরের রাধানগরের সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে। এতে পুলিশের দুই সদস্যসহ ৬ জন আহত হয়েছেন। এ ঘটনার সাথে সাথেই অভিযান চালিয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত ও অন্যান্য আটককৃতদের নাম পরিচয় পাওয়া যায়নি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, বিকেলে ওই এলাকায় পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের লোকবল অভিযানে যায়। এসময় তাদের আটক করে রাখেন পাবনা পৌরসভার ১০ নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান রাজিবসহ তার অনুসারীরা। খবর পেয়ে পাবনা সদর থানা পুলিশ তাদের উদ্ধারে গেলে পুলিশের ওপরও হামলা করে তারা। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ৪ জন ও ২ পুলিশ সদস্য আহত হন। পরে অভিযান চালিয়ে রাজিবসহ ৩ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা কার্যালয়ের এসআই জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর থেকে অভিযান চালানো হচ্ছিল। অভিযানের সময় রাজিব কমিশনার ও তার লোকজন হামলা চালায়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশের ওপরও হামলা চালানো হয়। এ ঘটনায় আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আইনী ব্যবস্থা নেয়া হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
