স্টাফ রিপোর্টার ; পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে বেতন বৈষম্য, মানহীন ও নিম্নমানের মালামাল সরবরাহের কারণে ভঙ্গুর বিতরণ ব্যবস্থা নিরসনসহ অভিন্ন চাকরি বিধি ও চাকরি স্থায়ীকরণের দাবিতে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা-কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন। তবে জরুরী গ্রাহক সেবা ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রেখে গত সোমবার (০১ জুলাই) থেকে এ কর্মসূচি চলছে। সমিতির প্রধান কার্যালয়সহ ৩টি জোনাল অফিস ও একটি সাব-জোনাল অফিস, এরিয়া অফিস ও অভিযোগকেন্দ্র সহ ৫ শতাধিক কর্মকর্তা কর্মচারীগণ এ কর্মবিরতিতে যোগ দেন। তারা ব্যানার ফেস্টুন নিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত চাটমোহরে অবস্থিত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচিতে সমিতির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা বক্তব্য দেন। পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম আইটি) সামিরুল ইসলাম বলেন, স্মার্ট ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণ সহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি চলমান রয়েছে। গত সোমবার থেকে কর্মসূচি শুরু হয়েছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন এজিএম (এইচ আর) কুদরত-ই ইলাহী, জুনিয়র ইন্জিনিয়ার মো. হাসানুজ্জামান, লাইন টেকনিশিয়ান আক্তার উদ্দিন, লাইনম্যান সাজেদুর রহমান, মিটার রিডার কাম ম্যাসেন্জার) সাইফুল ইসলাম, লাইন টেকনিশিয়ান তারাজুল ইসলাম, লাইন শ্রমিক রাসেল আহমেদ, লাইন টেকনিশয়ান মহিউদ্দিন প্রমুখ। কর্মসূচিতে ডিজিএম (কারিগরি) সুহেল আক্তার, এজিএম (অর্থ) সিরাজুল ইসলাম, এজিএম (ওএন্ডএম) ইসরাফিল আলম মিলন, এজিএম (ওএন্ডএম) রউফুজ্জামান, এজিএম (ইএন্ডসি) সুফিয়া আমির, এজিএম (ওএন্ডএম) আলহাজ উদ্দিনসহ পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
