নিজস্ব প্রতিনিধি : চাটমোহর উপজেলার মথুরাপুরের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ও ব্যবসায়ী সুরুজ উদ্দিনের পিতা বাহাদুরপুর গ্রামের বাসিন্দা আব্দুল আওয়াল মঙ্গলবার বিকেল চারটার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি………….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। এদিনই বাদ এশা বাহাদুরপুর ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। অসংখ্য মানুষ এতে শরিক হন। তাকে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের পরিবারের পক্ষ থেকে সকল পরিচিতজন ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
