আটঘরিয়া প্রতিনিধি : প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসুচি ২০২৩-২০২৪ অর্থবছর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মাঝে বসতঘর, বাইসাইকেল এবং শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল শনিবার সকালে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে সভাপতি করেন উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন। বিশেষ অতিথি ছিলেন দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল, ওসি আমিনুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহিদুল ইসলাম প্রমূখ। এসময় ৩৬ জন শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ এবং বাইসাইকেল বিতরণ করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
