স্টাফ রিপোর্টার : সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপদি পদে আবুল কাশেম ৫১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দি আসাদুজ্জামান খোকন পেয়েছেন ১৫ ভোট। সাধারন সম্পাদক পদে ভাস্কর চৌধুরী ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদের অপর প্রার্থী সুমন আলী ১৭ ও শফিকুর রহমান শান্ত পেয়েছেন ১০ ভোট। সাংস্কৃতিক সম্পাদক পদে এস এম আইয়ুব আলী ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদের অপরপ্রার্থী শিশির ইসলাম ২৪ ভোট পেয়েছেন। এই তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্যান্য পদের মাঝে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিতরা হলেন সহ সভাপতি মাহবুবুল আলম লিটন ও সহ সভাপতি সালফি আল ফাত্তাহ, যুগ্ন সাধারন সম্পাদ পদে আলমগীর কবির হৃদয় ও আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল ইসলাম মঙ্গল, অর্থ সম্পাদক মীর ফজলুল করিম বাচ্চু, প্রচার ও প্রকাশনা সম্পাদক উত্তম কুমার দাস, দপ্তর ও যোগাযোগ সম্পাদক বাসুদেব বিশ^াস, কার্যকরি সদস্য ফজলুল হক খাান বাবলু, বিপ্লব ভৌমিক ও মাসুদ রানা। নির্বাচনী তফশীল অনুযায়ী সদস্য পদে বদরুন নাহার বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হলেও সম্প্রতি তিনি মৃত্যুবরন করেছেন। নির্বাচনের পূর্বে সাংস্কৃতিক কর্মীদের এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপরে জোটের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সাধারন সভা। এতে পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, সাংস্কৃতিক সংগঠক ও নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মতীন খানসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ বক্তব্য দেন। নির্বাচনের প্রধান কমিশনার ছিলেন আব্দুল মতীন খান এবং সহকারী কমিশনার ছিলেন কাজী মারুফা ও আ.ন.ম হাই আল হাদী। র্যালী, সাধারন সভা ও নির্বাচনে অসংখ্য সাংস্কৃতিক কর্মী উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
