বেসকারি উন্নয়ন সংস্থা ওসাকা ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর যৌথ অর্থায়নে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় উপজেলা পর্যায়ে ফুটবল, দৌড় ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান গতকাল শনিবার হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু কলেজ এর অধ্যক্ষ মো. আব্দুস দাইন সরকার। প্রধান অতিথি ছিলেন ওসাকার সিনিয়র পরিচালক মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক মোশাররফ হোসেন, কবি সৈয়দা কামরুন্নাহার শিল্পী, সঙ্গীতশিল্পী শামীমা সীমা। উক্ত অনুষ্ঠানে সদর উপজেলা পর্যায়ে ফুটবল খেলায় চ্যাম্পিয়ন হয়ে গৌরব অর্জন করেন পাবনা উপজেলার দোগাছি ইউনিয়নের ‘কুলুনিয়া কিশোর ক্লাব’ এবং রানারআপ অর্জন করেন পাবনা সদর উপজেলার পৌরসভার ‘রামচন্দ্রপুর কিশোর ক্লাব’ সেরা খেলোয়ার নির্বাচিত হয় সালমান। দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সালমান, দ্বিতীয় স্থান অর্জন করে মিরাজ এবং তৃতীয় স্থান অর্জন করে মাহিন। এছাড়াও ওসাকা কৈশোর কর্মসূচি আওতায়-সামাজিক কাজে অবদানের জন্য ইসমাইল হোসেন (সমাজসেবা) মো. আলী আকবর মিঞা রাজু (ক্রীড়া) সাংস্কৃতিক ও ক্রীড়া কর্র্মসূচি সংক্রান্ত প্রতিবেদন প্রকাশে অবদান রাখায় কাজী মাহবুব মোর্শেদ বাবলা (সাংবাদিক) ও সাংস্কৃতিক অঙ্গনে উপস্থাপনা এবং প্রতিভাবান শিল্পী হিসাবে রিজিয়া রিঝিকে (সঙ্গীতশিল্পী) সম্মাননা স্মারক-২০২৪ প্রদান করা হয়। অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন ওসাকা কৈশোর কর্মসূচি’র উপজেলা সিনিয়র প্রোগ্রাম অফিসার রেহানা সুলতানা শিল্পী। পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে এটি অনুষ্ঠিত হয়। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
