ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ ঈশ্বরদীতে চলন্ত ট্রেনের ধাক্কায় আলতাব হোসেন (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। সে ঈশ্বরদীর পূর্ব বাঘইল গ্রামের মৃত আজাহার ঘরামির ছেলে। সোমবার ( ৯ জানুয়ারী) দুপুর দেড়টার দিকে অসাবধানতাবশত: রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে নিহত আলতাব জংশন ষ্টেশনের কিছুটা দূরে খড়ির বোঝা মাথায় নিয়ে রেললাইনের একপাশ হতে অপরপাশে পার হচ্ছিল। এসময় ফরিদপুরের গোবরা ষ্টেশন হতে ছেড়ে আসা রাজশাহীগামী আন্ত:নগর ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনটি ধাক্কা দিলে সে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঈশ্বরদী রেলওয়ে থানার উপ-পরিদর্শক শফিক আল রাজী বিষযটি নিশ্চিত করে জানান, রেললাইনের ধারে খড়ি কুড়াতে এসে এ দুর্ঘটনার ঘটছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
