স্টাফ রিপোর্টার : হত্যা মামলার প্রধান আসামীসহ ৩ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর অভিযানিক দল। র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, এর দিক নির্দেশনায় গতকাল বিকালে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব-১২, ব্যাটালিয়ন সদর কোম্পানির অভিযানে ‘নাটোর জেলার সিংড়া থানার শেরকোল আগপাড়া এলাকায়’ অভিযান পরিচালনা করে র্যাবের জোয়ানরা। এ সময় সেখান থেকে সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার কোরবান আলী হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামিসহ ৩ জন পলাতক আসামিকে গ্রেফতার করেন তারা। গ্রেফতারকৃতরা হলো সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার ওমরপুর হাপানিয়া গ্রামের মৃত জনাব আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৬২), আব্দুর রাজ্জাকের স্ত্রী মোছাঃ আনোয়ারা খাতুন (৫৫) তার ছেলে মোঃ আল কামা (১৮)। মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ধৃত আসামিগণ আরও অন্যান্য আসামিগণের সাথে বাদীর পরিবারের সাথে পারিবারিক এবং জমি সংক্রান্ত কলহ ছিল। সেই শত্রুতার জেরে গত ১৯ জুন আসামিগণসহ আরও অন্যান্য আসামিগণ পূর্বপরিকল্পিতভাবে ধারালো হাসুয়া, বাঁশের লাঠি, প্রভৃতি দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে মারপিট করে শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখম করে। ভিকটিমের চিৎকারে প্রতিবেশীরা ভিকটিমকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টাঙ্গাইলে ভর্তি করায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন এবং চিকিৎসাধীন অবস্থায় গত ২০ জুন ভিকটিম কোরবান আলীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। পরবর্তীতে ভিকটিমের ভাতিজা বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার চৌহালী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। গ্রেফতারকৃত আসামিদেরকে সিরাজগঞ্জ জেলার চৌহালী থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
