শিল্প ভাবনার ছোটকাগজ সবুজস্বর্গ ও শীতলপাটি এর আয়োজনে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে গত ২৭ জুন বন্দে আলী মিয়া স্মরণ পরিষদের ৪০ বছরপূর্তি ও কবির ৪৫তম মৃত্যুবার্ষিকী শীর্ষক পালন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি ও শিশুসাহিত্যিক আসলাম সানী। প্রধান অতিথি ছিলেন কবি ও গবেষক মজিদ মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডওয়ার্ড বিশ^বিদ্যালয় কলেজ বিভাগীয় প্রধান বাংলা (অব.) প্রফেসর মোহাম্মদ কামরুজ্জামান। স্বাগত বক্তব্য প্রদান করেন কবি ও সম্পাদক লতিফ জোয়ার্দার। সম্মানিত অতিথি ছিলেন চ্যানেল আই ও যুগান্তর প্রতিনিধি আখতারুজ্জামান আখতার, মাছরাঙা টেলিভিশন উত্তরাঞ্চলীয় বুরো চীফ উৎপল মির্জা, কবি ও চিকিৎসক সরওয়ার জাহান ফয়েজ। এছাড়াও কবির সাহিত্যকর্ম নিয়ে আলোচনা ও কবিতাপাঠ করেন বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু কলেজের অধ্যক্ষ আবু দাইন, সাহিত্য ও বির্তক ক্লাবের সভাপতি ড. মনছুর আলম, কবি ও সংগঠক মানিক মজুমদার, কবি এনামুল হক টগর, কবি ও ছড়াকার দেওয়ান বাদল, কবি ও গবেষক বঙ্গ রাখাল, কবি ও সংগঠক আলমগীর কবির হৃদয়, কবি আদ্যনাথ ঘোষ, কবি বেগম ফিরোজা খান, কবি সৈয়দা কামরুন্নাহার শিল্পী, কবি ও বাচিকশিল্পী মঞ্জুরুল ইসলাম, বাচিকশিল্পী ভাস্কর চৌধুরী, কবি ও সম্পাদক সীমান্ত সেতু, কবি জনাতিক মাটি, বাচিকশিল্পী মো. আব্দুল¬াহ আল-মামুন, বাচিকশিল্পী সুমাইয়া আঁখি, কবি বিজুরী ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামসুজ্জামান প্রিন্স, কবি মো. শফিউল¬াহ, কবি মোহাম্মদ আলী, কবি শামীমা সীমা, কবি সাইদা আখতার কল্পনা, কবি ও সম্পাদক নজরুল ইসলাম মুকুল, সঙ্গীতশিল্পী মাধবী ইসলাম, কাব্যশ্রী লেখক চক্র’র ভারপ্রাপ্ত সভাপতি ডি এ এস সোহাগ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ও বাচিকশিল্পী সৈয়দা জহুরা ইরা। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বের ছিলেন শিল্প ভাবনার ছোটকাগজ ‘শীতলপাটি’র সম্পাদক রেহানা সুলতানা শিল্পী। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
