স্টাফ রিপোর্টার : মাদক মামলার এক আসামীকে যাবজ্জীবন কারাদন্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের দন্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল দুপুরে জেলা ও দায়রা জজ মো: ওয়ালিউল ইসলাম এ রায় দেন। মামলার বিবরনে জানা যায়, গত ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারী জেলার সদর উপজেলার কবিরপুর গ্রাম থেকে মাদক ব্যবসায়ী আসামী মো: আরিফের দেহ তল্লাশী করে পুলিশ ৩০ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি মামলা দিলে আদালত সাক্ষ্য প্রমানের ভিত্তিতে এ রায় প্রদান করেন। এজাহারকারী এস.আই মোঃ জাহাঙ্গীর আলম পাবনা সদর থানায় এজাহার করেন যে, তিনি সঙ্গীয় এ.এস.আই মোঃ মামুন অর রশিদ, এ.এস.আই মোঃ আমিনুর রহমান, কনস্টেবল-৮৯৫ মোঃ ফিরোজ হোসেন, গোয়েন্দা শাখা, পাবনার সহয়তায় গ্রেফতারকৃত আসামি মোঃ আরিফ (৩০), পিতা- মোঃ সিদ্দিক, সাং- মন্দিরপুর, থানা- পাবনা সদর, জেলা- পাবনা এর দখল হতে উদ্ধারকৃত জেলা গোয়েন্দা শাখা, পাবনা এর সাধারণ ডায়রী নং-৩১, তারিখ ০৪/০২/২০২৪ ইং মূলে সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিকাল ১৬.২০ পাবনা সদর থানাধথীন দোগাছি ইউনিয়নের অন্তর্গত ৬ নং ওয়ার্ড কবিরপুর গ্রামস্থ জনৈক মোঃ রফিকুল ইলাম চান্দু প্রাং এর বসত বাড়ির ভিতরে আসামির নিজ হেফাজতে পাবনা জেলার সদর থানাধীন দোগাছি ইউনিয়নের অন্তর্গত ৬ নং ওয়ার্ড কবিরপুর গ্রামস্থ জনৈক মোঃ রফিকুল ইসলাম চান্দু প্রাং এর বসত বাড়ির উঠানের উপর হতে আরিফের দেহ তল্লাশী করে তার পরিহিত টাউজারের পকেট হতে ৩০ গ্রাম হোরোইন ও ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করেন। পাবনা জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ, মোহাম্মদ ওয়ালিউল ইসলাম মামলায় মোট ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) টিবেলর ৮(গ) ধারায় দোষী সাব্যস্ত পূর্বক যাবজ্জীবন সশ্রম করাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারা দণ্ড এবং একই আইনের ১০(ক) ধারায় দোষী সাব্যস্ত পূর্বক ১ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। আসামীর উভয় দন্ড একত্রে কার্যকর হবে বলে আদালত জানায়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
