ক্রীড়া প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭) ২০২৪ সিজন ২০২৩-২০২৪ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে আটঘরিয়ায়। গতকাল বিকালে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন, যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ, ওসি তদন্ত আরিফুল ইসলাম, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, চাঁদভা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সাত্তার প্রমূখ। উদ্বোধনী খেলায় আটঘরিয়া পৌরসভা ফুটবল একাদশক টাইব্রেকারে ৩-২ গোলে চাঁদভা ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে পরাজিত করে। খেলায় প্রধান রেফারির দায়িত্বে ছিলেন জেলা ক্রীড়া সংস্থার রেফারি আল আলিন, তার সহযোগী রেফারির দায়িত্বে ছিলেন তুষার হোসেন ও কাজি হানিফ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
