জাতীয় কৃষক খেতমজুর সমিতির পাবনা জেলা কমিটির উদ্যোগে জাতীয় কৃষক খেতমজুর সমিতির পাবনা জেলা কমিটির সদস্য প্রয়াত নেতা আব্দুস সাত্তার স্মরণে এক শোকসভা জাতীয় কৃষক খেতমজুর সমিতির পাবনা জেলা কমিটির সভাপতি মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে গতকালণ বিকালে ফারাদপুর স্কুলে অনুষ্ঠিত হয়। শোকসভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয়ক জননেতা টিপু বিশ^াস। বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের পাবনা জেলা সভাপতি হাসিবুর রহমান হাসু, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, জাতীয় কৃষক খেতমজুর সমিতির পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুস শুকুর, আব্দুর রাজ্জাক, ডা: হাবিবুর রহমান হাবিব, শহীদুল ইসলাম চাঁদু প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে টিপু বিশ^াস বলেন বর্তমানে যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা চলছে, তা উচ্ছেদ করে গরীব মেহনতি মানুষের রাষ্ট্র সরকার ও সংবিধান প্রতিষ্ঠা করতে না পারলে এদেশের গরীব মেহনতি মানুষের মুক্তি সম্ভব না। এই সরকার দুর্নীতিবাজ ও সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, এই সরকার দুর্নীতিবাজ ও সিন্ডিকেট ব্যবসায়ীদের সরকার, বর্তমান সরকার গরীব মেহনতি জনগণের সরকার নয়। বর্তমান সরকারসহ দুর্নীতিবাজ ও সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। তিনি সাম্রাজ্যবাদ, আধিপাত্যবাদ ও তাদের দালাল ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম গড়ে তুলি। সেই লক্ষে প্রকৃত বাম প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি ও শ্রমিক কৃষক মেহনতি মানুষসহ দেশ প্রেমিক জনগণকে ঐকবদ্ধ হওয়ার আহ্বান জানান। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
