মাসুদ রানা : আটঘরিয়া উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান তানভীর ইসলাম এর দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত দায়িত্ব ভার গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন। গতকাল বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউপি চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল এর সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম ফুটু, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মহিদুল ইসলাম, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, আটঘরিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন খান, কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুুর রহমান, মাজপাড়া ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ, শহীদ আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফজাল হোসেন, চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম প্রমূখ। উক্ত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান তানভীর ইসলাম তার বক্তব্যে সকলের সহযোগিতার মাধ্যমে নিজের উপরে অর্পিত দায়িত্ব ইনসাফের সাথে সঠিকভাবে পালনের প্রতিশ্রুদি ব্যক্ত করেন। একইসাথে নিজেকে সাধারন মানুষের একজন খাদেম হিসেবে কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
