স্টাফ রিপোর্টার : ক্ষুদ্র উদ্যোক্তার গেঞ্জি ও জুট কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে সেখানে থাকা ২০ টি সেলাই মেশিন, প্রায় ১০ লাখ টাকার থান কাপড়সহ মালামাল পুড়ে গেছে। এঘটনা সদরের আফুরিয়া গ্রামের। মঙ্গলবার দিবাগত রাত চারটের দিকে এ ঘটনা ঘটে। প্রথমে স্থানীয়রা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনবার। পরে ফায়ার সার্ভিসের জোয়ানরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানায় ফায়ার সার্ভিসের অভিযানিক দল। ভূক্তভোগী রিতা খাতুন জানান, এ দুর্ঘটনায় তার সকল যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় তার প্রায় পনেরো লাখ টাকার ক্ষতি হয়েছে যা কোনোভাবেই কাটিয়ে ওঠা সম্ভবপর নয়। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন ক্ষুদ্র উদ্যোক্তা রিতা খাতুন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
