সুজানগর প্রতিনিধি ঃ পাবনার সুজানগরের হাট-বাজারে কাঁচা মরিচের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত এক সপ্তাহের ব্যবধানে উপজেলার হাট-বাজারে মরিচের দাম দুই দফা বৃদ্ধি পেয়েছে। এতে নিম্ন এবং মধ্য আয়ের মানুষের পক্ষে কাঁচা মরিচ কেনা অসম্ভব হয়ে পড়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত এক সপ্তাহ আগেও সুজানগর পৌর বাজারসহ উপজেলার অধিকাংশ হাট-বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ১৮০ থেকে ২০০টাকা দরে বিক্রি হয়েছে। কিন্তু মাত্র এক সপ্তাহের ব্যবধানে বর্তমানে উপজেলার প্রতিটি হাট-বাজারে প্রতিকেজি কাঁচা মরিচ ২২০টাকা থেকে ২৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে নিম্ন এবং মধ্য আয়ের মানুষের পক্ষে কাঁচা মরিচ কেনা অসম্ভব হয়ে পড়েছে। এদের মধ্যে ২/৪ জন অভাবী মানুষ অতি প্রয়োজনে কাঁচা মরিচ কিনলেও ১/২‘শ গ্রামের বেশি কিনতে পারছেন না। পৌরসভার ভবানীপুর গ্রামের দিনমজুর আব্দুল মজিদ বলেন, গত মঙ্গলবার পৌর বাজারে আসছিলাম কাঁচা মরিচ কিনতে। কিন্তু চড়া দামের কারণে কিনতে পারেনি। পরে বিকল্প হিসাবে শুকনা মরিচ কিনেছি। উপজেলার মানিকহাট গ্রামে ভ্যান চালক আব্দুল বাতেন বলেন হাট-বাজারে কাঁচা মরিচের যথেষ্ট আমদানি রয়েছে। কিন্তু তার পরও ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের আশায় মাত্রাতিরিক্ত চড়া দামে বিক্রি করছে। ফলে নিম্ন আয়ের মানুষের পক্ষে কাঁচা মরিচ কেনা সম্ভব হচ্ছে না। তবে সবজি ব্যবসায়ীরা বলেন হাট-বাজারে কাঁচা মরিচের আমদানি কমের কারণে দাম বেড়েছে। আমদানি বৃদ্ধি পেলে দাম কমে যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান বলেন কোন ব্যবসায়ী বাজারে কাঁচা মরিচের কৃত্রিম সংকট তৈরী করে দাম বৃদ্ধি করলে তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
