এফএনএস স্পোর্টস: টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপালের বিপক্ষে ম্যাচে আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় শাস্তি পেয়েছেন তানজিম হাসান। বাংলাদেশের এই পেসারকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ সময় সোমবার সকালের ম্যাচে নেপালের ইনিংসের তৃতীয় ওভারের ঘটনা এটি। দারুণ বোলিং করতে থাকা তানজিমের সঙ্গে লেগে যায় নেপাল অধিনায়ক রোহিত পাউড়েলের। একটি বল করার পর রোহিতের দিকে আগ্রাসীভাবে এগিয়ে যান তানজিম, করেন অনুপযুক্ত শারীরিক স্পর্শ। ওই ঘটনায় ২১ বছর বয়সী এই ক্রিকেটারের শাস্তির কথা মঙ্গলবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় আইসিসি। খেলা শেষে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের দেওয়া শাস্তি মেনে নেন তানজিম। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। ম্যাচটিতে দুর্দান্ত বোলিং করেন তানজিম। ৪ ওভারে স্রেফ ৭ রান দিয়ে নেন ৪ উইকেট। ১০৬ রানের পুঁজি নিয়েও ২১ রানের জয়ে সুপার এইটের টিকেট নিশ্চিত করে বাংলাদেশ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
