স্টাফ রিপোর্টার : ২৩ জুন আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে জেলা আ. লীগের কার্যালয়ে এই আলোচনা ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়। এসময় জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের সঞ্চালনায় ও জেলা আ. লীগের সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে অনুষ্ঠানে শত সংগ্রামে অজস্র গৌরবে স্ট্যার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ৭৫ বছরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা ও নানা কর্মসূচি গ্রহন করা হয়। আলোচনা শেষে নেতাকর্মীদের সাথে কুশলাদি বিনিময় ও মিষ্টিমুখ, লুচি সবজি দিয়ে আপ্যায়ন করা হয়। অনুষ্ঠানে আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
