স্টাফ রিপোর্টার : মাদ্রাসার ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হবার কথা রয়েছে চলতি বছরের ২৪ জুন। এর দুদিন পূর্বে ২২ জুন ঘোষনা করা হয়েছে চাকরি প্রত্যাশীদের সাক্ষাতকারের দিন। অথচ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এলাকাবাসীর অভিযোগ, লিখিত পরীক্ষা ছাড়া মেধা বাছাইয়ের কোনো ধরনের সুযোগ নেই, শুধুমাত্র সাক্ষাতকার একজন প্রার্থীর যোগ্যতা বিবেচনার জন্য যথেষ্ঠ নয়। এ ঘটনা পাবনা সদরের দাপুনিয়া ইউনিয়নের মির্জাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার। এলাকাবাসী বিষয়টি জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসারকে লিখিতভাবে জানিয়ে এর প্রতিকার দাবি করেছেন। আবেদনে তারা জানান, উক্ত মাদ্রাসাতে ৫ টি শুন্যপদে লোক নিয়োগ করেছেন মাদ্রাসার সভাপতি আবু হানিফ উজ্জল ও সুপার মো. শহিদুল্লাহ। সেই নিয়োগে বিপুল পরিমান টাকা পয়সার লেনদেন করা হয়েছে বলে অভিযোগ আবেদনকারীদের। শুধু তাই নয়, এদের কোনো বৈধ সার্টিফিকেট ওচাকরির বয়স নেই বলেও উল্লেখ করা হয়। মাদ্রাসাটির কার্যক্রম না থাকলেও ভাউচারের মাধ্যমে ভুয়াভাবে শিক্ষার্থী দেখিয়ে এসব শিক্ষকদের বেতন ভাতা উত্তোলন করা হচ্ছে। এদিকে কমিটির মেয়াদ শেষ হবার দুদিন আগে এভাবে লিখিত পরীক্ষা ছাড়াই সাক্ষাতকার গ্রহনের বিষয়টি স্থানীয় জনসাধারন মেনে নিতে পারছেন না। তারা আবেদনে এও উল্লেখ করেন যে, ঘটনাটি নিয়ে এলাকার ধর্মপ্রাণ মুসলমানসহ উক্ত মাদ্রাসাতে চাকরির জন্য এলাকার যোগ্যতাসম্পন্ন অথচ বঞ্চিত আবেদনকারীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফলে ২২ জুন তারিখের নিয়োগের সাক্ষাতকার গ্রহনের বিষয়টি স্থগিত ঘোষনা করে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসারের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
