নিজস্ব প্রতিনিধি : সুবিধার বাইরে থাকা ১২৫ জন অসহায় মানুষের মাঝে ৪ কেজি করে কোরবানীর মাংস বিতরণ করলো বেসরকারী সংস্থা উদ্দীপন। মুসলিম এইড ইউকে এন্ড ইউএসএ বাংলাদেশ কান্ট্রি অফিস উদ্দীপনের মাধ্যমে পাবনা সদর উপজেলাতে এই কোরবানীর মাংস বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উদ্দীপনের পাবনার আঞ্চলিক ব্যবস্থাপক মো. সোহেল রানা। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উদ্দীপন বিভিন্ন অঞ্চলের বিভিন্ন শাখার উদ্যোক্তা উন্নয়ন ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, উদ্দীপন প্রায় ৪০ বছরের বেশি সময় ধরে দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিশেষ করে প্রতিবন্ধী, প্রবীণ নারী, শিশু, কিশোর- কিশোরীদের আর্থ সামাজিক জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে দেশের ৬৪ টি জেলার ৪৬৫ টি উপজেলায় ১০০৫ টি শাখার মাধ্যমে তাদের কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
