আটঘরিয়া প্রতিনিধি : উপজেলা পেশাজীবি কল্যাণ পরিষদের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সদস্য সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে আটঘরিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সচিব জাহাঙ্গীর আলম খান। প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ গালিব। বিশেষ অতিথি ছিলেন সেডিসিন বিভাগ ও অবসরপ্রাপ্ত সিনিয়র কনসালটেন্ট বারডেন হাসপাতালের প্রফেসর ডা; খাজা নাজিম উদ্দীন, বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মো; শরিফুল ইসলাম, বানিজ্য মন্ত্রণালয় অতিরিক্ত সচিব মালেকা খায়রুন্নেছা, উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সদস্য তানভীর ইসলাম, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পাবনা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আশরাফ আলী, সহকারী শিক্ষক নারগিস খন্দকার লিখি। উক্ত অনুষ্ঠানে এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ২৩০ জন, এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ৩০ জন এবং নতুন নিয়োগ প্রাপ্ত ৩০ জনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। উক্ত অনুষ্ঠানে আটঘরিয়া উপজেলা পেশাজীবি কল্যাণ পরিষদের সকল সদসস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
