শামীম হাসান মিলন : প্রায় ৩০ বছর পর দেখা হাইস্কুল জীবনের প্রিয় বন্ধু-বান্ধবী সহপাঠীদের সাথে। একে অপরকে জড়িয়ে ধরে হাসি-কান্না আর খুনসুটিতে মেতে ওঠা। প্রিয় স্কুল চত্বর ঘুরে ঘুরে পুরোনো সেইসব দিনের স্সৃতি স্মরণ করে আবেগে ভাসা। এমনই দিনভর আড্ডা আর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ১৯৯৩-৯৪ ব্যাচের প্রাক্তণ শিক্ষার্থীদের মিলনমেলা ও সংবর্ধণা। ‘বন্ধুর টানে বন্ধুর প্রাণে এসো মিলি প্রাণের বিদ্যাপিঠে’ এই শ্লোগানে ঈদুল আযহার পরেরদিন মঙ্গলবার (১৮ জুন) এই অনুষ্ঠানের আয়োজন করে ওই স্কুলের ১৯৯৩-৯৪ এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা। দিনব্যাপী আয়োজনের শুরুতে সকাল সাড়ে দশটার দিকে বাদ্য বাজনা সহ বের করা বর্ণাঢ্য র্যালী৷ প্রাক্তণ শিক্ষার্থীরা নেচে গেয়ে র্যালীতে অংশ নেন। র্যালীটি স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত করার পর বেলুন উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করে স্কুলের সাবেক মৎস কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা রওশন আলী। এসময় অন্যান্য অতিথি ও শিক্ষকগন উপস্থিত ছিলেন। পরে বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক আখেজ উদ্দিনের সভাপতিত্বে শুরু হয় আলোচনা সভা ও স্মৃতিচারণ। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আলহাজ্ব ইসমাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাবেক সহকারি প্রধান শিক্ষক আলহাজ্ব সদর উদ্দিন, সাবেক শিক্ষক আফতাব হোসেন, প্রাক্তণ কৃতি শিক্ষার্থী ও এশিয়া উন্নয়ন ব্যাংকের উপদেষ্টা প্রকৌশলী ওসমান গণি, কারিগরি শিক্ষা মন্ত্রনালয়ের উপ-সচিব আব্দুর রহিম। প্রাক্তণ কৃতি শিক্ষার্থীদের মধ্যে স্মৃতিচারণমুলক বক্তব্য দেন বেসরকারি সংস্থা পিসিডির নির্বাহী পরিচালক আলহাজ্ব শফিকুল ইসলাম, রাজশাহী বিশ^বিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের চেয়ারম্যান ড. সালাউদ্দিন সেলিম, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নির্বাহী পরিচালক নুরে আলম মেহেদী সনজু, চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের সহকারি অধ্যাপক মাহবুবুর রহমান, ভূমি কর্মকর্তা আফসার আলী। স্বাগত বক্তব্য দেন মিলনমেলা ও সংবর্ধণা অনুষ্ঠানের আহবায়ক ১৯৯৩ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী আমজাদ হোসেন, যুগ্ম আহবায়ক ১৯৯৪ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী মিলন মল্লিক। শেষে প্রয়াত শিক্ষক-কর্মচারীদের মরনোত্তর সম্মাননা স্মারক এবং প্রাক্তণ শিক্ষক, প্রাক্তণ কর্মচারী, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক তুলে দেয়া হয়৷ পরে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১৯৯৩ ব্যাচের শিক্ষার্থী কামাল হোসেন ও ১৯৯৪ ব্যাচের শিক্ষার্থী আব্দুল কুদ্দুস। উল্লেখ্য, ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয় মূলগ্রা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
