শ্রমিক কৃষক খেতমজুরসহ মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার সৈনিক ও সমাজ পরিবর্তনের বিপ্লবী নেতা জাতীয় গণফ্রন্টের পাবনা জেলা কমিটির সদস্য ও জাতীয় কৃষক খেতমজুর সমিতির জেলা কমিটির সদস্য ও জাতীয় কৃষ;ক খেতমজুর সমিতির আটঘরিয়া থানা কমিটির সভাপতি প্রয়াত নেতা কমরেড ওসমান গনির স্মরণে এক শোকসভা আটঘরিয়ার একদন্ত ইউনিয়নের পরানপুর গ্রামে নিজ বাড়ীতে জাতীয় গণফ্রন্টের জেলা কমিটির উদ্যোগে জেলা সমন্বয়ক আব্দুস শুকুরের সভাপতিত্বে গত ১৪ জুন বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়। শোকসভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয়ক জননেতা টিপু বিশ^াস। বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি হাসিবুর রহমান হাসু, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, জাতীয় কৃষক খেতমজুর সমিতির জেলা সভাপতি মাহাতাব উদ্দিন, স্থানীয় নেতা আব্দুল হক, শফি উদ্দিন এবং মরহুমের ছেলে রঞ্জু আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে জননেতা টিপু বিশ^াস বলেন বর্তমানে যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা চলছে, তা উচ্ছেদ করে গরীব মেহনতি মানুষের রাষ্ট্র সরকার ও সংবিধান প্রতিষ্ঠা করতে না পারলে এদেশের গরীব মেহনতি মানুষের মুক্তি সম্ভব নয়। প্রধান অতিথি টিপু বিশ^াস আরও বলেন তাই আসুন সাম্রাজ্যবাদ, আধিপাত্যবাদ ও তাদের দালাল ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম গড়ে তুলি। সেই লক্ষে প্রকৃত বাম প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি ও শ্রমিক কৃষক মেহনতি মানুষসহ দেশ প্রেমিক জনগণকে ঐকবদ্ধ হওয়ার আহ্বান জানান। উল্লেখ্য যে গত ৭ জুন সন্ধ্যা সাড়ে ৭টার সময় নিজ বাড়ীতে কমরেড ওসমান গনি মৃত্যুবরণ করেন। ৮ জুন সকাল ১০টায় পরানপুর কবরস্থান মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে পুরানপুর কবরস্থানে দাফন করা হয়। জানাজায় টিপু বিশ^াস, হাসিবুর রহমান হাসু, মাহাতাব উদ্দিন ও একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাল সরদার এবং অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ অসংখ্য মানুষ জানাজায় উপস্থিত ছিলেন। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
