স্টাফ রিপোর্টার : মহামান্য রাষ্ট্রপতি ও পাবনা প্রেসক্লাবের আজীবন সদস্য মো. সাহাবুদ্দিন বলেছেন, পাবনা প্রেসক্লাব ও পাবনার সাংবাদিকতার সাথে আমার জন্ম জন্মান্তরের আত্মার সম্পর্ক। আমি প্রাণ দিয়ে যে সব প্রতিষ্ঠানকে লালন করি তার মধ্যে এই ক্লাব অন্যতম। এই প্রতিষ্ঠানে আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, এখানকার সকল সাংবাদিকের সাথে আমার হৃদয়ের সম্পর্ক। তিনি আরো বলেন, আমি পাবনা জেলার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চাই। এর জন্য কোনো সমালোচনা বা পিছু কথা আমি মনে রাখিনা। আমি আমার সাধ্যমত জেলার উন্নয়নে কাজ করবো। আমি ইছামতি নদীর স্যেন্দর্যবর্ধন কাজ সেনাবাহিনীর হাতে দিয়েছি। যাতে করে একটি দৃষ্টি নন্দন শহর হয়। আমি ৫‘শ বেডের পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক সহায়তায় পাবনার উন্নয়নে আমি কাজ করেই যাবো। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আরও বলেন, আমি পাবনা প্রেসক্লাবের আজীবন সদস্য। প্রেসক্লাবের নিজস্ব ভবন তৈরিতে আমার সার্বিক সহায়তা থাকবে। এ জন্য যাকে বলা দরকার আমি তাদেরকে বলবো। গতকাল সোমবার রাতে পাবনা প্রেসক্লাবের সদস্যদের সাথে আনন্দ আড্ডায় বৈঠকে রাষ্ট্রপতি ও ক্লাবের আজীবন সদস্য মো. সাহাবুদ্দিন এসব স্মৃতচারণ করেন। ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ বৈঠকে বঙ্গভবনের সচিব ওবায়দুজ্জামান খান, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মো. আদিল উদ্দিন, প্রেস সচিব মো: জয়নাল আবেদীন, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ, জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল, প্রেক্লাবের সিনিয়র সহ সভাপতি মীর্জা আজাদ, সহ সভাপতি শহীদুর রহমান শহীদ, সাবেক সম্পাদক আব্দুল মতীন খান, সাবেক সম্পাদক উৎপল মির্জা, সাবেক সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, সাবেক সহসভাপতি আখতারুজ্জামান আখতার, কামাল আহমেদ সিদ্দিকী, সহ সম্পাদক সরোয়ার উল্লাস, কল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম সুইট, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল, ক্রীড়া সম্পাদক কলিট তালুকদার, পাবনা রির্পোটার্স ইউনিটির সাবেক সভাপতি হাবিবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, দৈনিক বিবৃতির সম্পাদক ইয়াছিন আলী মৃধা রতন, দৈনিক দৈনিক মর্নিং টাচের সম্পাদক এমজি বিপ্লব চৌধুরী, এইচ কেএম আবু বক্কর সিদ্দিক, ছিফাত রহমান সনম, শাহিন রহমান, জিকে সাদি, এস এম আলাউদ্দিন, রিজভি জয়, মুস্তাফিজুর রহমান রাসেল, তপু আহমেদ, আরিফ আহমেদ সিদ্দিকী প্রমূখ উপস্থিত ছিলেন। এর আগে রাত সাড়ে ৮টায় রাষ্ট্রপতি ও ক্লাবের আজীবন সদস্য মো. সাহাবুদ্দিন ক্লাবে এসে পৌছুলে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদসহ নেতৃবন্দ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
