স্টাফ রিপোর্টার : ঈশ^রদীর চর গড়গড়ি এলাকার চাঞ্চল্যকর যুবলীগ নেতা খাইরুল হত্যা মামলারএজাহারনামীয় প্রধান আসামী মজনুকে গ্রেফতার করেছে র্যাবের অভিযানিক দল। র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন, বিপিএম, পিপিএম এর নির্দেশনায় র্যাব-১২, সিপিসি-২, পাবনা এবং র্যাব-১, সিপিসি-২, উত্তরা এর যৌথ আভিযানিক দল র্যাব ফোর্সেস সদর দপ্তর, ইন্ট উইং, ঢাকা এর গোপন সূত্রে জানতে পারে যে, যুবলীগ নেতা খাইরুল হত্যার প্রধান আসামী ঈশ^রদীর চর গড়গড়ি এলাকার মৃত ইয়ার আহমেদের ছেলে মজনু ঢাকার দারুস সালাম থানার মিরপুর-১ মধ্যম পাইকপাড়া এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাবের যৌথ আভিযানিক দল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এএসপি মোঃ মনোয়ার হোসেন চৌধুরী, ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, সিপিসি-২, পাবনা, র্যাব-১২ এবং সিনিঃ এএসপি মোঃ পারভেজ রানা এর নেতৃত্বে মিরপুর-১ মধ্যম পাইকপাড়া বাংলা কলেজের সামনে’’ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন। উল্লেখ্য, গত ১৯ এপ্রিল যুবলীগ নেতা খাইরুল ইসলাম প্রামাণিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। চাঞ্চল্যকর এই হত্যাকান্ডটি জমি দখল এবং জমি বন্ধককে কেন্দ্র করে পূর্বপরিকল্পিত ভাবে সংঘঠিত হয়। ঘটনার সূত্রপাত হয় গত ১৮ এপ্রিল সকালে চর গড়গড়ির নুর আলী মন্ডলের ছেলে হুজুর আলী মন্ডলের সাথে জমি বন্ধক নেয়াকে কেন্দ্র করে একই এলাকার প্রতিবেশী মৃত আকাই প্রামানিকের ছেলে রনি প্রামানিক (২৫) এর কথাকাটাকাটি এবং সাধারন জখমের জের ধরে। উক্ত ঘটনার ফলে ১৯ এপ্রিল ভোর সাড়ে ছয়টার দিকে হুজুর আলীর চাচাতো ভাইদ্বয় অহিদুল এবং রফিকুল মন্ডল দুজন মিলে রনি প্রামানিকের চাচাকে মাঠে যাবার সময় পথরোধ করে মারপিট করলে প্রতিবেশী দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। যার ফলশ্রুতিতে গত ১৯ এপ্রিল দেশীয় অস্ত্রশস্ত্র একই গ্রামের ২ পক্ষের লোকজন মারামারিতে লিপ্ত হলে সংঘর্ষের এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে স্থানীয় যুবলীগ নেতা খাইরুল ইসলাম প্রামানিক এগিয়ে আসলে তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত করলে সে মাটিতে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায়। পরবর্তীতে নিহতের বড় ভাই বাদী হয়ে ঈশ^রদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
