স্টাফ রিপোর্টার : চার দিনের রাষ্ট্রীয় সফরে চতৃর্থ বারের মতো নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গতকাল রোববার দুপুর ১২ টা ৪০ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে শহীদ এডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে পৌঁছান রাষ্ট্রপতি। এ সময় জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান, পুলিশ সুপার আকবর আলী মুনসীসহ উর্ধ্বতন কর্মকর্তারা তাকে শুভেচ্ছা অভিবাদন জানান। সেখান থেকে সার্কিট হাউজে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি গার্ড অব অনার গ্রহণ করেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পাবনা ডায়াবেটিক সমিতিতে বন্ধু ও স্বজনদের সাথে বৈঠকে মিলিত হন তিনি। এরপরে ফিরে যান সার্কিট হাউজে। সেখানে রাত যাপন করেন। আজ ১০ জুন সোমবার বেলা ১১টা ৩০ মিনিটে সরকারি চাকরিজীবিদের সাথে মতবিনিময় করবেন তিনি। ১১ জুন বেলা সাড়ে ১১টার দিকে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজের ব্যবসায়ীর সাথে মতবিনিময় সভা করবেন। এদিকে রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে চলছে আনন্দ উৎসব। অভিনন্দন জানিয়ে জেলা শহর জুড়ে ব্যানার-ফেস্টুন টাঙাচ্ছে নেতাকর্মীরা। এর আগের কয়েকটি সফরে তিনি পাবনার উন্নয়নমূলক বেশ কিছু কাজের ঘোষণা দিয়েছিলেন। সেগুলো এখন বাস্তবায়নের পথে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
