আটঘরিয়া প্রতিনিধি : স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” এই প্রতিপাদ্যে আটঘরিয়া উপজেলায় ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। কোন নগদ লেনদেন ছাড়াই সম্পূর্ণ অনলাইন ভিত্তিক সেবা নিশ্চিতে ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত চলবে এ কর্মসূচি। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালী শেষে উপজেলা ভূমি অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নাহারুল ইসলাম ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন। এসময় ইউনিয়ন ভূমি কর্মকর্তা ,কর্মচারীরা উপস্থিত ছিলেন। ভূমি সপ্তাহের এ সেবা দৌলতপুর উপজেলার ৮ টি ইউনিয়ন ভূমি অফিসেও চলমান থাকবে বলে জানিয়েছেন ইউএনও। ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা ভূমি অফিসের সামনে ১টি স্টলের মাধ্যমে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সর্বস্তরের ভূমি সেবা প্রত্যাশিরা অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, খতিয়ান, জমির ম্যাপ, জলমহলের আবেদ, ভূমি বিষয়ক অভিযোগসহ সকল ধরনের সেবা গ্রহন করতে পারবেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
