ভাঙ্গুড়া প্রতিনিধি : ভাঙ্গুড়ায় বিদ্যালয়ের ওয়াশ ব্লক নির্মাণে নিম্নমানের খোয়া ব্যবহার করার অভিযোগ উঠেছে। পরে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের অভিযোগে উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সরজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় নির্মাণ কাজ বন্ধ করে দেন। জানা যায়, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিস থেকে চলতি অর্থবছরে উপজেলার ৫ টি বিদ্যালয়ে ওয়াশ ব্লক নির্মাণে দরপত্র আহ্বান করা হয়। এতে ব্যয় ধরা হয় প্রায় ৬৫ লাখ টাকা। পাঁচটি ঠিকাদারি প্রতিষ্ঠান এসব ওয়াশ ব্লকের কাজ পায়। এদের মধ্যে পাবনার ফাতেমা এন্টারপ্রাইজ উপজেলার মৌহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং আব্দুল্লাহ এন্ড রায়ান এন্টারপ্রাইজ ভাঙ্গুড়া দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত সপ্তাহে ওয়াশ ব্লক নির্মাণ কাজ শুরু করে। নির্মাণ কাজের শুরু থেকেই ঠিকাদারি দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ ওঠে। এদিকে জেলা জনস্বাস্থ্য অফিস থেকে ওয়াশ ব্লক নির্মাণ কাজের দেখভাল ও তদারকির দায়িত্ব দেয়া হয় উপজেলা জনস্বাস্থ্য অফিসকে । তবে কাজ শুরুর পর থেকে জনস্বাস্থ্য অফিস থেকে কাজ দেখভাল করেনি। এই সুযোগে ঠিকাদার অত্যন্ত নিম্নমানের খোয়া দিয়ে ওয়াশ ব্লকের বেজ ঢালাইয়ের কাজ করে। এ সময় বিদ্যালয়ের শিক্ষকরা কাজে বাধা দিলেও শুনেনি ঠিকাদার। পরে বিষয়টি বিদ্যালয়ের শিক্ষকরা জনস্বাস্থ্য কর্মকর্তাকে জানালে গত বৃহস্পতিবার বিদ্যালয় দুইটিতে গিয়ে অভিযোগের সত্যতা পান ওই কর্মকর্তা। পরে কাজ বন্ধের নির্দেশ দেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক বলেন, ঠিকাদাররা পাবনা শহরের বাসিন্দা। তাই প্রভাব খাটিয়ে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করতে চান। এর ওপর স্থানীয় জনস্বাস্থ্য অফিস থেকে কেউ কাজ দেখভাল করতেও আসেন না। অভিযোগের বিষয়ে ফাতেমা এন্টারপ্রাইজ এর ঠিকাদার ফারুক আহমেদ বলেন, ইটভাটা মালিক আমাকে নিম্নমানের খোয়া দিয়েছে। আমি খোয়া কেনার সময় দেখিনি। তবে জনস্বাস্থ্য কর্মকর্তা নিষেধ করার পরে সেই খোয়া সরিয়ে ভালো মানের খোয়া দিয়ে কাজ করা হচ্ছে। আব্দুল্লাহ এন্ড রায়ান এন্টারপ্রাইজের ঠিকাদার রতন আলী বলেন, খোয়া তেমন খারাপ ছিল না। কিছুটা ডাস্ট মিশে ছিল। তবে জনস্বাস্থ্য কর্মকর্তা বলার পরে এই খোয়া সরিয়ে নেওয়া হয়েছে। উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা পাপিয়া হক বলেন, আমার অফিসে জনবলের ঘাটতি রয়েছে। তাই একার পক্ষে সকল সাইডের কাজ দেখা সম্ভব হয় না। এতে ঠিকাদার নিম্নমানের খোয়া ব্যবহারের সুযোগ নিয়েছিল। তবে অভিযোগ পেয়ে সাথে সাথে সেই খোয়া ব্যবহার বন্ধ করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
