স্টাফ রিপোর্টার : চাটমোহর সড়ক দুর্ঘটনায় রাজিয়া খাতুন (৮০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুন) বিকাল ৫ টার দিকে দিয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজিয়া খাতুন উপজেলা হরিপুর ইউনিয়নের দিয়ারপাড়া এলাকার মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী। থানা সুত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলের দিকে বাড়ি থেকে অটোভ্যান যোগে চাটমোহর বাসস্ট্যান্ডে এলাকার দিকে আসছিলেন রাজিয়া খাতুন। পথিমধ্যে হরিপুর ইউনিয়নের তেবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর চাটমোহর থেকে হরিপুর গামী একটি ব্যাটারী চালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে গুরুত্বর আহত হন তিনি। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার রাজশাহী মেডিকেল কলেজ নেওয়ার পথে হরিপুর বাজার এলাকায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম রেজা জানান, এখনো কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
