স্টাফ রিপোর্টার : ১৯৪ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাবের অভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক মারুফ হোসেন বিপিএম, পিপিএম, এর দিক নির্দেশনায় মঙ্গলবার দিবাগত রাতে র্যাব- ১২ সিরাজগঞ্জ এর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার বাগীচাপাড়া গ্রামস্থ ঢাকা- রংপুর মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। সেখান থেকে উল্লেখিত পরিমান ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয় গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার দোকানঘর কেত্তারপাড়ার শাহ আলমের ছেলে শিমুল সরদার (৩০) ও একই জেলার সাদুল্লাপুর থানারচক ভগবানপুরের হাফিজুর রহমানের ছেলে আবু সাঈদ সরকার (১৪) কে। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত কাঁচামাল বোঝাই ১টি পিকআপ, ২টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৮০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে অভিনব কায়দায় পিকআপের মধ্যে কাঁচামালের বস্তার ভেতরে মাদকদ্রব্য ফেন্সিডিল কেনা বেঁচার জন্য বহন করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
