মাসুদ রানা : সদ্য সমাপ্ত আটঘরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দিতাকারী ৭ জন প্রার্থী জামানত হারিয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে মোঃ ইউসুফ আলী (তালা প্রতীক) পেয়েছেন ৮,০৩৯ ভোট। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নীলা খাতুন (পদ্মফুল প্রতীক) ৭,৬১৯ ভোট, সামেলা খাতুন (সেলাই মেশিন প্রতীক) ৪,৮৮২ ভোট, রুনা খাতুন (ফুলের টপ প্রতীক) ৩,৩৪০ ভোট, পামেলা খাতুন (প্রজাপতি প্রতীক) ৭,৬১৯ ভোট, রাশিদা খাতুন (বৈদ্যুতিক পাখা প্রতীক) ৯,৮১৪ ভোট, উম্মে কুলসুম (কলস প্রতীক) ৮,৫৩৩ ভোট পেয়েছেন। উপজেলায় মোট ভোট ১,৩৮,৮৭১ এবং কাস্টিং ভোটের হার ৫৪.৫৫%, কাস্টিং ভোটের পরিমাণ ৭৫,৭৫৪। সে হিসাবে জামানত ফিরে পেতে প্রয়োজন ১২,৩৬৩ ভোট। কিন্তু ৭ জনই সে পরিমাণ ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন তারা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
