স্টাফ রিপোর্টার : বিশ^ পরিবেশ দিবস পালিত হয়েছে পাবনায়। এ উপলক্ষে গতকাল সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, পাবনার যৌথ আয়োজনে এক শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপরে একটি বৃক্ষরোপণ পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরীফ আহমেদ, সহকারি পুলিশ সুপার আরজুমা আক্তার, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও বন-পরিবেশ কমিটির সদস্য চন্দন কুমার চক্রবর্তী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা শাখার সাধারণ সম্পাদক, সাংবাদিক আব্দুল হামিদ খান ও পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট এর এনভায়রনমেন্টাল টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ রোকনুজ্জামান। বক্তারা বলেন, গাছ আমাদের পরম বন্ধু ফলে বেশি করে গাছ লাগাতে হবে ও পরিচর্যার মাধ্যমে সেগুলো বাঁচিয়ে রাখতে হবে। কারণ গাছ শুধু ক্ষতিকর কার্বনডাই অক্সাইড গ্রহন ও অক্সিজেন দিয়েই তার উপকারিতার সমাপ্তি করে না। গাছ থেকে আমরা ফুল পায়, ফল পায়, সুশীতল বাতাস পায়, সর্বোপরি মরণব্যাধীর ঔষধও যোগান দেয় এই গাছ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ পৃথিবীকে বসবাসযোগ্য করে রাখতে আমাদেরকে পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসতে হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
