সরকারি এডওয়ার্ড কলেজে বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আলোচনা করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক রুহুল আমিন, সহযোগী অধ্যাপক ড. আব্দুল মজিদ, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ. কে. এম শওকত আলী খান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শাহাদাৎ ইকবাল। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য দেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মাহবুব হাসান, উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল আউয়াল। প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মাহবুব সরফরাজ তার বক্তব্যে বিশ্বকবি ও বিদ্রোহী কবির বহুমাত্রিক প্রতিভার কথা তুলে ধরেন এবং তাদের আদর্শ লালনের জন্য আহবান জানান। অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক প্রফেসর জালাল উদ্দীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেন। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
