স্টাফ রিপোর্টার : ১৮৭ ইয়াবা ট্যাবলেটসহ ২ আসামীকে গ্রেফতার করেছে র্যাবের জোয়ানরা। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, এর দিকনির্দেশনায় র্যাবের একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার সাতবিলা গ্রামের জনৈক মোঃ আন্নাস আলীর মুদির দোকানের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে উল্লেখিত পরিমান ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয় উল্লাপাড়া থানার বলতৈল দক্ষিনপাড়ার মৃত সাইফুল ইসলামের ছেলে রাজিব হোসেন (২২) ও বলতৈল উত্তরপাড়ার আসান আলীর ছেলে রানা হোসেন (২৩ কে। ধৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
