এফএনএস বিনোদন: মুক্তির অপেক্ষায় বহুল প্রতীক্ষিত ‘পুষ্পা ২’। সিনেমাটি ঘিরে আগ্রহের শেষ নেই দর্শকদের। ইতোমধ্যেই সিনেমাটির নায়ক ও নায়িকার ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। প্রকাশ হয়েছে দুটি গানও। এর পর থেকেই আগ্রহ আরো তুঙ্গে। এবার দর্শকমনে নতুন ঝড় তুলতে সিনেমার আরও একটি পোস্টার মুক্তি দিয়েছেন নির্মাতারা। ‘পুষ্পা ২ : দ্য রুল’-এর নির্মাতারা প্রকাশ্যে এনেছেন আরো একটি পোস্টার। সামাজিক মাধ্যমে সিনেমাটির নতুন একটি পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘পুষ্পা রাজ শাসনের মাত্র ৭৫ দিন বাকি।’ নতুন পোস্টারে, পুষ্পাকে লুঙ্গি পরিহিত অবস্থায় কাঁধে রাইফেল নিয়ে থাকতে দেখা গেছে। এর আগে সিনেমার দ্বিতীয় গানটি ছয়টি ভিন্ন ভাষায় মুক্তি পেয়েছিল। যেমন সুসেকি (তেলুগু), আঙ্গারন (হিন্দি), সুদানা(তামিল), নোডোকা (কন্নড়), কান্দালো (মালয়ালম) এবং আগুন (বাংলায়)। গানটি মেলোডি কুইন শ্রেয়া ঘোষাল ৬টি ভাষায় গেয়েছেন। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সেরা গায়িকা শ্রেয়া ঘোষাল আবারও একাধিক ভাষায় গান গেয়ে সকলের মন জয় করেছেন। গানটির আকর্ষণীয় সুরে মন মজেছে সকলের। সুরকার দেবী শ্রী প্রসাদ (ডিএসপি), যাকে মাস্টার অফ ম্যাজিক বলা হয়, এই নতুন পার্ট ‘পুষ্পা ২ : দ্য রু ‘-এ হইহই ফেলে দিয়েছেন দর্শকমনে। আগামী ১৫ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা ২’। সুকুমার পরিচালিত এবং মিথ্রি মুভি মেকার্স প্রযোজিত এতে অভিনয় করেছেন আল্লু অর্জুন, রাশ্মিকা মান্দান্না, ফাহাদ ফাসিলসহ একাধিক তারকা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
