স্টাফ রিপোর্টার : প্রনোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরোধান (হাইব্রিড) ধানের সমলয় চাষাবাদের ব্লক প্রদশনীর কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের সাহায্য ধান কর্তনের উদ্বোধন করা হয়েছে। চাটমোহর উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (৩ জুন) দুপুরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া ব্লকে যন্ত্রের সাহায্য এ ধান কর্তণের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় মথুরাপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলমের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এ মাসুম বিল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, সুর্পীম সীডের জোনাল ম্যানেজার কৃষিবিদ রবিউল ইসলাম, টেরিটরি ম্যানেজার মিজানুর রহমান, সাংবাদিক শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, ইউপি সদস্য হাসিনুর রহমান, কৃষক নাইম হোসেন প্রমূখ। উল্লেখ্য, চাটমোহর উপজেলার ভাদড়া ব্লকে সমলয় কার্যক্রমের আওতায় ১ শত ৫০ বিঘা জমিতে যন্ত্রের সাহায্য ধান রোপণ করা হয়। যার চারা তৈরি করা হয়েছিল ট্রে দ্বারা এবং কম্বাইন্ড হারভেস্টারের সাহায্য ধান কর্তন করা হয়। আধুনিক এ প্রযুক্তির মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কম হয়েছে। ফলন ভালো হয়েছে বলে জানিয়েছেন কৃষি অফিস।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
