ভাঙ্গুড়া প্রতিনিধি : গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পরে ভাঙ্গুড়ায় অপ্রয়োজনীয় খাল খনন প্রকল্প বাতিল করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্তৃপক্ষ (বিএডিসি)। গত রোববার বিকালে (বিএডিসি) পাবনার নির্বাহী প্রকৌশলী ফয়সাল আহমেদের নেতৃত্বে একটি টিম সরেজমিনে প্রকল্পটি তদন্তে আসেন। তদন্ত শেষে কৃষিকাজে এই খাল ব্যবহার না হওয়ার কারণে প্রকল্পটি বাতিল করেন তিনি। উল্লেখ্য, উপজেলার দিলপাশার ইউনিয়নের পুঁইবিল গ্রামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে পরিত্যক্ত ও অপ্রয়োজনীয় একটি খাল খনন কাজ শুরু করে বিএডিসি। কৃষিকাজে এই খাল ব্যবহার না হলেও স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি মাছ চাষের উদ্দেশ্যে উপজেলা বিএডিসি অফিসে তদবির করে কৃষি সংশ্লিষ্ট প্রকল্প দেখিয়ে এই খাল খনন প্রকল্প পাশ করিয়ে নেন। এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হলে সংবাদ প্রকাশ হয় গণমাধ্যমে। এ বিষয়ে ভাঙ্গুড়া বিএডিসির উপসহকারী প্রকৌশলী কাওসার আহমেদ বলেন, কৃষকদের চাহিদা না থাকায় প্রকল্পটি বাতিল করা হয়েছে এবং আংশিক কাজ হলেও ঐ প্রকল্পে সরকারি কোন টাকা ব্যয় হবে না।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
