পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে আজ সোমবার প্রথমবারের মতো অটোমেশন পদ্ধদিতে ফল প্রকাশ করা হয়েছে। আজ দুপুরে একাডেমিক কাউন্সিলের ৫০তম সভা শেষে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন পদার্থবিজ্ঞান, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ও লোক প্রশাসন বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের প্রথমবর্ষের প্রথম সেমিষ্টারের পরীক্ষার ফল অটোমেশন পদ্ধতিতে প্রকাশের উদ্বোধন করেন। পর্যায়ক্রমে সকল বিভাগের ফল অটোমেশন পদ্ধতিতে প্রকাশ করা হবে বলে সভায় জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দীন, রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফজলুল হক, অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরী, পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. খায়রুল আলম, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ রাসেল আল আহম্মেদ, ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড. মোঃ হাবিবুল্লাহ,ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আমিরুল ইসলাম, আইসিটি সেলের পরিচালক আব্দুর রহিম, জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্যে ড. মুশফিকুর রহমান, অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম,ড. ওমর ফারুক, ড. তাহমিনা তাসনিম নাহার, কামরুল হাসান, ফারুক আহমেম্দ, ড.শরিফুল হক, শ্রাবণী বাগচি, মোসঃ খাদিজাতুল কোবরা, শায়লা আকতার, মোছাঃ সানজিদা রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
