স্টাফ রিপোর্টার : জেলার কর্মহীন বেকার যুবকদের মাঝে কর্মসংস্থানের লক্ষ্যে অটো বাইক বিতরণ করা হয়েছে। গতকাল পাবনা জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ডেপুটি স্পীকার বীর মুক্তিযোদ্ধা এ্যাড. শামসুল হক টুকু। এছাড়া আরো বক্তব্য দেন সংসদ সদস্য গালিবুর রহমান শরিফ, পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান মুনির হোসেন ভুঁইয়া, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ অতুল মন্ডল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম সোহেল, প্যানেল চেয়ারম্যান আইরিন পারভীন কেকা প্রমূখ। এসময় নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ, স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ, গন্যমান্যব্যাক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
